মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

টঙ্গীতে শুরু হয়েছে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

 

টঙ্গীতে শুরু হয়েছে  মাদক সন্ত্রাসের  বিরুদ্ধে  অভিযান অব্যাহত রাখার ঘোষণা।
 মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগ, অপরাধ উত্তর বিভাগ ও ডিবির যৌথভাবে অভিযানে অদ্য ২৫/০৮/২০২১ ইং তারিখ সকাল ০৭.৩০ ঘটিকা হতে ০৯.৩০ ঘটিকায় গাজীপুর মহানগর  টঙ্গী পূর্ব থানা, এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে
৭৫০ (সাতশত) গ্রাম গাঁজা, ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩(তিন) টি সুইচ গিয়ার ও ০২(দুই) টি চাপাতি উদ্ধারসহ ০৮(আট) জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও নিয়মিত মামলার আসামীসহ ১১ (এগার) জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযানে উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ মহোদয়ের নেতৃত্বে ১৫০ (একশত পঞ্চাশ) জন অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..