রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সংবাদকর্মী আলি হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সংবাদকর্মী আলি হোসেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর ব্যানারে সোমবার দুপুরে মানববন্ধনে যোগ দেন এলাকাবাসী। সেখানে সহকর্মীদের ডাকে ছুটে যায় জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সংবাদকর্মী আলি হোসেন, এইসময় তাঁতী লীগের সদর উপজেলা সভাপতি ও মাদক সম্রাট নুরুল মেম্বার নেতৃত্বে ৮/১০ ক্যাডার বাহিনী তার উপর অতর্কিত হামলা শুরু করলে এলাকাবাসী জড়ো হয়ে সেখান থেকে স্থান ত্যাগ করেন সংবাদকর্মী আলী হোসেন। এইসময় এর প্রতিবাদ করলে মানববন্ধনে তথ্য সংগ্রহ করতে থাকা অন্যান্য সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত হন হামলাকারীরা।

এই ঘটনায়, হামলা শিকার আলী হোসেন বাদি হয়ে ঘটনার দিন (০২ জুন) সোমবার বিকালে সদর থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নুরুল মেম্বারকে ১নং আসামি করে ৮ জনের বিরুদ্ধে, মারধর ও তার ব্যবহৃত স্টান ও পত্রিকার বুম কেড়ে নেওয়াসহ প্রাণনাশের হুমকির নিরাপত্তা চেয়ে ওই অভিযোগ দায়ের করেন তিনি।

ঘটনার বিষয়ে সংবাদকর্মী আলী হোসেন জানান, সংবাদ সংগ্রহে গেলে নুরুল মেম্বারের নেতৃত্বে মানববন্ধন চলে কিন্তু সেভাবে আমি তাদের বিরুদ্ধে নিউজ করব এই ভেবে আমার উপর চওড়া হয়ে আমার উপর হামলা শুরু করেন। কিন্তু আমি কি নিউজ করছি সেটা দেখা তো উচিত ছিল তাদের। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, অভিযোগটি আমরা পেয়েছি ইতিমধ্যে এর তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

One thought on "চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সংবাদকর্মী আলি হোসেন"

  1. Avcılar su kaçağı tespiti Salon zeminindeki su kaçağını bulmak için geldiklerinde çok düzenli çalıştılar. Parkelere zarar vermeden sorunu çözdüler. Ali R. http://alabamalighthouses.com/?p=23140

Leave a Reply

এ জাতীয় আরো খবর..