রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

কয়রায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

কয়রায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক!

বি.সরকার। ​স্টাফ রিপোর্টার।

খুলনার কয়রায় গভীর রাতে সিঁধ কেঁটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
১৭ মে ​রবিবার গভীর রাতে উপজেলার মহেশ্বরীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারে ওষুধের ব্যবসা করতেন। দোকান বন্দ করে রবিবার রাতে প্রতিদিনের ন্যায় পরিবার নিয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাত একদল চোর বা দুর্বৃত্ত ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এসময় ​ঘরে অপরিচিত মানুষের উপস্থিতি টের পেয়ে ভবতোষ বাঁধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে ঘাতকরা তার শ্বাসনালি কেটে নৃশংসভাবে হত্যা নিশ্চিত করে। তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্ত্বরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।
​প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
​ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বর্বরোচিত। এই হত্যাকাণ্ডের পর থেকে মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত এই ঘটনার তদন্তসহ সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসি চায়।
​হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম জানান, ​ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।​ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।​ এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে শুধু চুরি নাকি অন্য কোনো শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..