একতা, উন্নয়ন ও সেবায় গড়বো সোনার বেতমোর রাজপাড়া’: ৩নং ওয়ার্ডে
চিপ রিপোর্টার : সোহেল রানা হাওলাদার
পিরোজপুর জেলার মঠবাড়িয়া
উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও সর্বস্তরের মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সোহাগ নেগাহবান।
মেম্বার পদপ্রার্থী সোহাগ নেগাহবান এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। “একতা, উন্নয়ন ও সেবায় গড়বো সোনার বেতমোর রাজপাড়া”—এই মূল মন্ত্রকে সামনে রেখে এবং “সততা আমার লক্ষ্য, উন্নয়ন আমাদের অঙ্গীকার” এই বার্তা নিয়ে তিনি এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনী প্রতিশ্রুতি ও অঙ্গীকার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ডের জনগণের সুবিধার্থে সোহাগ নেগাহবান নিম্নোক্ত প্রতিশ্রুতিসমূহ ব্যক্ত করেছেন:
সততা ও নিষ্ঠা: জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো।
অবকাঠামোগত উন্নয়ন: ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেন ও অবকাঠামোর উন্নয়নে কাজ করবো।
শিক্ষা ও যুব সমাজ: শিক্ষা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে অগ্রাধিকার দেবো।
স্বাস্থ্য ও মাদকমুক্ত সমাজ: স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও মাদক মুক্ত ওয়ার্ড গঠনে কাজ করবো।
জনগণের মতামত: সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবো।
এলাকার অবস্থান ও পরিচিতি:
জেলা: পিরোজপুর
উপজেলা: মঠবাড়িয়া
ইউনিয়ন: বেতমোর রাজপাড়া
ওয়ার্ড: ৩ নং