সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী

মোঃহুমায়ন কবির

আজ ১৭ জুলাই কুমিল্লার হোমনা উপজেলার বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক নির্বাচিত পরিচালক আলহাজ্ব মো. নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী।
সদালাপী, সদাহাস্যোজ্জ্বল ও পরোপকারী এই মানুষটি দীর্ঘ সাত বছর ধরে আমাদের মাঝে নেই। পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছেন, যেন তিনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টর ছিলেন একজন সৎ, ভদ্র ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, হোমনা উপজেলা বিএনপির সহ-সভাপতি, হোমনা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি, হোমনা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের চেয়ারম্যান, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সমবায়ী, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচিত পরিচালক এবং কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের একাধিকবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা বিস্তারেও তাঁর অবদান স্মরণীয়। তিনি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৩৮ শতাংশ জমি দান করেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা। এছাড়া তিনি হোমনা সরকারি ডিগ্রি কলেজের দাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য এবং হোমনা অফিসার্স ক্লাবের আজীবন সদস্য ছিলেন।
পারিবারিক জীবনেও তিনি ছিলেন সফল। তাঁর চার ছেলে ও এক মেয়ে সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ছেলে বিশিষ্ট সাংবাদিক মো. হুমায়ুন কবীর, যিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি। তিনি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য। অপর দুই ছেলে মো. গোলাম ফারুক ও মো. নজরুল ইসলাম স্বপন মেরিন চিফ ইঞ্জিনিয়ার এবং ছোট ছেলে মো. নাজমুল ইসলাম সেলিম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একমাত্র মেয়ের স্বামীও একজন সফল ব্যবসায়ী।
জানা গেছে, তাঁর অসমাপ্ত স্বপ্ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে ‘আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টর স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী গোয়ারীভাঙ্গায় নিজ বাড়ির মসজিদের অসমাপ্ত কাজও সম্পন্ন করা হয়েছে।
এদিকে মরহুম নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা সকলের কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুম আলহাজ্ব মো. নূরুল ইসলাম কন্ট্রাক্টরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..