রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিরামপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৭২ বার পঠিত

বিরামপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

শ্রীরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ই জুন) সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ মেজবা। এ ঈদ জামাতে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী অংশগ্রহণ করেন। এছাড়াও বিরামপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল সহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ঈদগা কমিটির নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেন।পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ জামাত উপলক্ষ্যে উপজেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মোনাজাতের আগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও থানার তদন্ত ওসি সকলের উদ্দেশ্য বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেনো অন্যকারো বিরক্তির কারন না হই। এছাড়াও বিরামপুর উপজেলায় সার্বক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ তৎপর রয়েছে যাতে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।

নিউজটি শেয়ার করুন

One thought on "বিরামপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত"

  1. jala live says:

    Saya suka cara penulisannya, jelas dan mudah dipahami.

Leave a Reply

এ জাতীয় আরো খবর..