বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

পাইকগাছায় গরম ডাউলের হাঁড়িতে পড়ে ৪ বছরের শিশু দগ্ধ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পঠিত

পাইকগাছায় গরম ডাউলের হাঁড়িতে পড়ে ৪ বছরের শিশু দগ্ধ!

বি.সরকার। স্টাফ রিপোর্টার।

খুলনার পাইকগাছায় গরম ডালের হাঁড়িতে পড়ে পায়েল মন্ডল নামে ৪ বছর বয়সী এক শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
​দগ্ধ শিশু পায়েল মন্ডল ওই গ্রামের সুজিত মন্ডলের সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডের সরল গ্রামে চড়কপূজা উপলক্ষে সন্ন্যাসীদের খাওয়ানোর জন্য বড় পাত্রে ডাল রান্না করা হচ্ছিল। শিশু পায়েল মন্ডল খেলার ছলে অসাবধানতাবশত ফুটন্ত গরম ডালের হাঁড়ির ভেতরে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।​ স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমরান হোসেন তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।
​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..