পবিত্র ঈদুল আযহার সংগঠনের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল।
আজ বুধবার ২৭ মে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগঠনের সদস্য সহ দেশবাসী কে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এক শুভেচ্ছা বার্তায় ঈদের তাৎপর্য তুলে ধরে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ত্যাগের, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে আমি সংগঠনের সকল সদস্য সহ দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি বলেন, ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন বার্তা বহন করে। হযরত ইব্রাহিম আ.-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত করেছে।
মফিজুর রহমান সোহেল আরও বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই ঈদে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, মহান আল্লাহ পাক যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন।
সবশেষে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল দেশব্যাপী সংগঠনের সকল সদস্য সহ সর্বস্তরের জনগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক এবং প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।