সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

খুলনার চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক বাবা আলিম ওরফে আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

খুলনার চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক বাবা আলিম ওরফে আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ই জুলাই ২০২৬ ইং তারিখ দুপুর ১৪:৫০ ঘটিকার সময় খুলনা জেলার ডমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুস এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি *মোঃ আলীম হোসেন আকাশ (৪০),* পিতা: মোঃ মীর সোহরাব হোসেন, সাং: মিস্ত্রিপাড়া খাল রোড, থানা: সদর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

। মামলার ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ই জুলাই ২০২৬ ইং তারিখ রাতে অজ্ঞাতনামা কে বা কারা মামলার ভিকটিম আরফানা হোসেন নির্জনাকে (১৬) হত্যা করে প্লাস্টিকের বস্তার মধ্যে রেখে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। বিষয়টি খুলনা সদর থানা পুলিশ জানতে পেরে ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই (নিঃ) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কেএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..