শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

আশুলিয়া শিল্প অঞ্চল বাদাল থেকে সিরু মার্কেট সড়ক পর্যন্ত   বেহাল দশা , দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

আশুলিয়া শিল্প অঞ্চল বাদাল থেকে সিরু মার্কেট সড়ক পর্যন্ত   বেহাল দশা , দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা।

ঢাকা জেলা রিপোর্টারঃ
বাদাল থেকে সিরু মার্কেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অংশ তৈরি হওয়ায় স্বাভাবিক যানচলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তার ভাঙা অংশে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে ছোট যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। পথচারীদের কাদাপানি ও ভাঙা রাস্তা পার হয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, বাদাল থেকে সিরু মার্কেট পর্যন্ত এই সড়কটি স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করে টেকসইভাবে পুনর্নির্মাণ করা হোক। একই সঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করারও দাবি জানিয়েছেন তারা, যাতে সংস্কারের পর আবার দ্রুত সড়ক নষ্ট না হয়।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে  এবং বাদাল থেকে সিরু মার্কেট পর্যন্ত সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে। শওকত হোসেন রিপোর্টার বাংলা টিভি আশুলিয়া বাদল সিরু মার্কেট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..