অপরাধ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ পুলিশ সুপারের বাঁশকল ডিউটি পরিদর্শন ও টর্চলাইট, বাঁশি বিতরণ।
মোঃ সুমন সরকার স্টাফ রিপোর্টার
জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে (৩০) সেপ্টেম্বর মধ্যে রাতে, সিরাজগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) উল্লাপাড়া মডেল থানা চত্বরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়। পরবর্তীতে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের দায়িত্ব পালন আরও কার্যকর ও নিরাপদ করার লক্ষ্যে তাঁদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।