সদর উপজেলার বক্তাবলি অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
আজ ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগের প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৪নং ধারা লংঘনে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে ১,২০,০০০৳ জরিমানা করা হয় এবং ইটভাটায় কর্মরত কর্মচারীদেরকে এই অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক করা হয়।
এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি আছে মর্মে উপস্থিত সকলকে সচেতন করা হয়।
এই অভিযান পরিচালনা করেন ,নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও র্যাব মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।