নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
আজ ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য মঞ্জুরকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন মন্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ এর সদস্যবৃন্দ এবং চেক গ্রহণকারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মো: রায়হান কবির তাঁর বক্তব্যে বলেন, আমি অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির আয়োজনে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য মঞ্জুরকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে এবং অসহায় মানুষদের চিকিৎসা সেবা পেতে সাহায্য করবে।এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি উপকারভোগীদের যথাযথভাবে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।