রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

কুমিল্লার বরুড়ায় বিবাহ বিচ্ছেদ পরবর্তী বিরোধ: অপপ্রচার ও হুমকির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পঠিত

কুমিল্লার বরুড়ায় বিবাহ বিচ্ছেদ পরবর্তী বিরোধ: অপপ্রচার ও হুমকির অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার বরুড়া উপজেলার শিয়ালোড়া এলাকায় বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মানহানি এবং হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মো. তাইয়েব উল হাসিব জানান, ২০২৫ সালের ৯ আগস্ট ইসলামী শরীয়ত ও সামাজিক রীতি অনুযায়ী তামান্না আকতারের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। চলতি বছরের ৯ জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহের পর থেকেই তার প্রাক্তন স্ত্রী সাইফুর রহমান রাহুল নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি গোপন রেখে সংসারে নিয়মিত অশান্তি সৃষ্টি করা হতো বলেও দাবি করা হয়েছে।

তিনি আরও জানান, এক পর্যায়ে তার স্ত্রী কোনো পূর্ব নোটিশ বা যুক্তিসংগত কারণ ছাড়াই স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ত্যাগ করেন। পরে আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও তিনি আর ফিরে আসেননি এবং শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।

মো. তাইয়েবের দাবি, বিবাহের সময় নির্ধারিত দেনমোহরের সম্পূর্ণ অর্থ তিনি পরিশোধ করেছেন। কিন্তু বিচ্ছেদের পর তার প্রাক্তন স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ব্যক্তির কাছে দেনমোহর পরিশোধ না করার অভিযোগ তুলছেন এবং প্রকৃত দেনমোহরের পরিমাণ ইচ্ছাকৃতভাবে কম উল্লেখ করছেন, যা তিনি ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেন।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও মনগড়া ছবি তৈরি করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ড তার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অভিযোগকারী আরও বলেন, তাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..