৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর উদ্যোগে রমজানের তাৎপর্য বহির্বিশ্বের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নিজস্ব প্রতিনিধি- সামাজিক স্বেচ্ছাসেবী প্রবীণ নাগরিকদের সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য ও বহির্বিশ্বের শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
১৭ রমজান (৭ মার্চ) শনিবার বাদ আছর নারায়ণগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল মিলনায়তনে এ-ই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেসবাহউদ্দিন মামুন এর সার্বিক তত্বাবধানে এ সময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এম্প্রয়ীজ ইউনিয়ন এর কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহিন আহমেদ খান,বীর মুক্তিযোদ্ধা আশরাফ খান, ৫০ ঊর্ধ্বে সংগঠনের সহ সভাপতি শহিদুল্লাহ, ফিরোজ কায়সার আজম,সালিমা হোসেন শান্তা,সাংবাদিক এস,এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবিএম জাকারিয়া,মোঃ শফিকুল ইসলাম আরজু, ফয়েজ আহমেদ, কবি সিরাজ, হুসনে আরা, হেলেনা,আয়শা আক্তার, পিয়াসা,হাসমতসহ প্রমূখ।