বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সিরাজদিখানে কোলা ইউনিয়ন যুব ও ছাত্র ঐক্য ফ্রন্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত

সিরাজদিখানে কোলা ইউনিয়ন যুব ও ছাত্র ঐক্য ফ্রন্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

​মেহেদী সুমন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ‘কোলা ইউনিয়ন যুব ও ছাত্র ঐক্য ফ্রন্ট’।

বুধবার বেলা সাড়ে দশটায় কোলা ইউনিয়নের কোলা অগ্রদূত সমিতির ক্লাব মাঠ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সংগঠনটির পক্ষ থেকে ইউনিয়নের প্রায় ২৫০ জন কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়া প্রবাসী কাইয়ুম চৌধুরী শুভ ও স্থানীয় যুবকদের বিশেষ উদ্যোগে এবং কোলা ইউনিয়নের প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

​বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, পোলার চাউল, তেল, চিনি, সেমাই, নুডুলস, পেঁয়াজ ও প্যাকেটজাত গুঁড়ো দুধ।

​বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন এর প্রবীন ব্যক্তিত্ব শেখ আবুবক্কর সিদ্দিক ,
কোলা অগ্রদূত সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক হাজী আবু তাহের খান,​ ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ রমজান আলী খান,
এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ফরহাদ হোসেন , মোঃ মামুনুর রশীদ মামুন, মোঃ মঞ্জু মোল্লা প্রমুখ।

এসময় উপস্থিত বক্তারা বলেন
“উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রবাসে থেকেও আমাদের ভাইয়েরা এলাকার মানুষের কথা ভুলে যাননি, তাদের এই ত্যাগ ও সহযোগিতা প্রশংসনীয়।”

কার্যক্রম টি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন যুব সমাজের সদস্য রাজিব, অনিক, রায়হান, শিশির, রিমন, সম্রাট মোল্লা, দিপু খান, নাজমুল হোসেন, নাহিদ, অজয়, তানজীল ও রাজীবসহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।

আয়োজকরা জানান, আর্তমানবতার সেবায় তাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..