শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সাভারে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র আবীর লাইফ সাপোর্টে, সহায়তার আকুতি বাবা জামিলের।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

“সাভারে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র আবীর লাইফ সাপোর্টে, সহায়তার আকুতি বাবা জামিলের।

​চিপ রিপোর্টার : সোহেল রানা হাওলাদারঃ

​সাভার পৌরসভার শাহীবাগে অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত নিউ মডেল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবীর খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য। বর্তমানে শিশুটি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
​ঘটনার বিবরণ:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকেলে সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিক্সা শিশু আবীরকে সজোরে ধাক্কা দেয়। অটোরিক্সার ধাক্কায় আবীরের মাথার বাম পাশে কানের উপরে খুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রেইন ড্যামেজ হয়ে যায়।
​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সুপার প্রজন্ম হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে উন্নত চিকিৎসা সম্ভব নয় বলে জানানো হলে তাকে সুপার হসপিটালে নেওয়া হয়। সেখান থেকেও তাকে ফেরত দেওয়া হলে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন।
​সংসদ সদস্যের পরিদর্শন:
আজ ২ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আবীর খানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আবীরের সুচিকিৎসা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ প্রদান করেন। এমপি মহোদয় শিশুটির পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
​পারিবারিক আকুতি:
আবীর খানের পিতা মোহাম্মদ জামিল জানান, তার একমাত্র ছেলের চিকিৎসার জন্য বর্তমানে প্রচুর অর্থের প্রয়োজন। এই ব্যয়বহুল চিকিৎসা ও অপারেশনের খরচ বহন করা তার পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি তার ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..