বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শ্রীনগরে তন্তর সমাজ কল্যান সংসদ এর পক্ষ থেকে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

শ্রীনগরে তন্তর সমাজ কল্যান সংসদ এর পক্ষ থেকে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ।

মেহেদী সুমন
মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে
আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবি সংগঠন তন্তর সমাজ কল্যান সংসদ এর আয়োজনে ইফতার মাহফিল ও নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

তন্তর গ্রামের একঝাক প্রবাসী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে প্রতিবারের নেয় এবারও সংগঠনটি ৩ মার্চ ইফতার মাহফিল এর আয়োজন ও ৪ মার্চ বেলা সাড়ে ৯টায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল,মসুর ডাল, চিনি,বুট, মুড়ি, পিয়াজ, লবন ও খেজুর।

সংগঠন এর কার্যকরী সদস্য রুবেল আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর সঞ্চালনায়,তন্তর বাজারে অবস্থিত তন্তর সমাজ কল্যান সংসদ এর কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তন্তর পুরাতন মসজিদের ইসাম ও খতিব মুফতি মোঃ ইসহাক, ও তন্তর বাজার জামে মসজিদ এর ইমাম মোঃ মিসবাহ।

এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগনদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল কাদির , তন্তর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখ।
মোঃ ইদ্রিস শেখ, আব্দুর রশিদ শেখ,আনোয়ারুল শেখ,
মোখলেছুর রহমান, মোঃ মনির হোসেন প্রমুখ।

সংগঠন টির কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সভাপতি পদে মোঃ আব্দুল আল কাইয়ুম, সিঃ সহ-সভাপতি মাহবুব আলম,সহ-সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন শেখ,কোষাধ্যক্ষ পারভেজ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন সর্দার, প্রচার সম্পাদক জামাল হোসেন,দপ্তর সম্পাদক সাগর হোসেন,সাহিত্য সম্পাদক মিজানুর রহমান,সমাজ কল্যান সম্পাদক উজ্জ্বল হোসেন,কার্যকরী সদস্য রুবেল, আব্দুর রহমান,জুয়েল রানা,শাহিন হোসেন (রাসেল) ও মোঃ আকাশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..