বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পঠিত

লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি

প্রতিবেদন:
ইকরামুল হক বান্দরবান জেলা প্রতিনিধিঃ

লামা (বান্দরবান), ৮ ফেব্রুয়ারি:
৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে যুবদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে অংশগ্রহণকারীরা জানান, নির্বাচনী পরিবেশে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতামত বিনিময়ের অংশ হিসেবেই এই কর্মসূচি আয়োজন করা হয়। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।

এ সময় স্থানীয়দের মধ্যে কর্মসূচি নিয়ে আগ্রহ লক্ষ্য করা যায়। গণসংযোগ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..