মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ।
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩০/০৩/২৬ ইং তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া গ্রামস্থ রোকন এর মোড় এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারী , আলম খাঁন পিতা- মৃত হাসমত আলী খাঁন,* সাং দাইরপোল, থানা – শ্রীপুর, জেলা- মাগুরাকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত ওয়ান শুটার গান দুটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও আসামিসহ মাগুরা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।