মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

মহাপরিচালক, র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করলেন অধিনায়ক র‍্যাব-৬।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

*মহাপরিচালক, র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করলেন অধিনায়ক র‍্যাব-৬। মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

র‌্যাব ফোর্সেস ২০০৪ সালে জন্মলগ্ন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক বিরোধী কার্যক্রম, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল, নাশকতাকারী এবং চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ, শীত বস্ত্র বিতরণ এবং প্রয়োজনীয় মেডিক্যাল সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

১৭ই মার্চ ২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকারী আলোর পথের অভিযাত্রী জলদস্যুদের মাঝে মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত প্রীতি উপহার সামগ্রী বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, পদাতিক, অধিনায়ক র‌্যাব-৬। তিনি আত্মসমর্পণকারী জলদস্যুদেরকে স্বাভাবিক জীবনযাপনের জন্য আহ্বান জানিয়ে যেকোনো আইনি সহায়তায় তাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন।

লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, পদাতিক, অধিনায়ক র‌্যাব-৬ জানান, এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..