ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
ময়মনসিংহ থেকে মো: মাসুদ আলম ভূঞা :
ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অনুকূল আবহাওয়ার কারণে দূরদুরান্ত থেকে যথাসময়ে কেন্দ্রীয় ঈদগাহে দলে দলে উপস্থিত হয়ে ঈদ জামাতকে আনন্দঘন, প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে হাজারো ধর্মপ্রাণ মুসলমান।
ঈদ জামাত শুরুর পূর্বে গৌরীপুর থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান উপস্থিত মুসল্লীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল গৌরীপুর পৌর পরিষদসহ ঈদগাহ মাঠ পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে তার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি ঈদের নামাজে গৌরীপুর সংসদীয় আসনের এমপি ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতি-মন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের পক্ষেও উপজেলাবাসীসহ উপস্থিত মুসল্লীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশী বিএনপি ও যুবদলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতি-মন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের পক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গৌরীপুর পৌর বিএনপি’র আহবায়ক মো: আলী আকবর আনিছ নির্বাচন পরবর্তী সময়ে গৌরীপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে দাবি করে মাদক মুক্ত গৌরীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গৌরীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মো: আজিজুল হক কুরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে বক্তব্য শুরু করলেও তিনি ঈদগাহ মাঠে উপস্থিত হতে পাড়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং রমজানের এ শিক্ষা আমাদের জীবনে জাগ্রত রেখে ন্যায়ের পক্ষে কাজ করে সুন্দর জীবন গঠনের আহবান জানান ও উপস্থিত মুসল্লীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
গৌরীপুর পৌর বিএনপি’র সদস্য ও ৫নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: শহিদুল ইসলাম (শহীদ) ওয়ার্ডবাসী ও পৌরবাসীসহ উপস্থিত মুসল্লীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
ময়মনসিংহের বিশিষ্ট লেখক- সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম বলেন, দেশ ও জাতির কল্যাণ কামনায় বৈশ্বিক মহামারি থেকে মানবজাতির মুক্তিতে পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন আবহাওয়া অনুকূলে থাকায় করোনা মহামারীর পর এবারই সর্বাধিক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে গৌরীপুর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশ থাকে যে, সাংবাদিক মো: মাসুদ আলম ভূঞা পৌর শহরে সকাল আটটায় অনুষ্ঠিত অন্য একটি জামাতে ঈদের নামাজ শেষে ছুটে আসেন গৌরীপুর কেন্দ্রীয় ঈদগাহে। তিনি বিগত ৭ বছর যাবৎ এমনই করে ভিডিও চিত্রে নিউজ কাভারেজ করে আসছেন।
ঈদের জামাতে ইমামতি করেন মুফতি নাজিম উদ্দীন। ঈদ জামাত শেষে বাংলাদেশ ও ইরানসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
অপরদিকে গৌরীপুর থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান এর নির্দেশে ঈদ জামাতের আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস টিম।