বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

ভাদাইলবুনিয়া জামে মসজিদে ইফতার মাহফিল, অংশ নিলেন শতাধিক মুসল্লি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

ভাদাইলবুনিয়া জামে মসজিদে ইফতার মাহফিল, অংশ নিলেন শতাধিক মুসল্লি। মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ২/৩/২৬ ইং তারিখে ভাদাইলবুনিয়া জামে মসজিদে সাধারণ মুসল্লিদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। লন্ডন প্রবাসী সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বটিয়াঘাটা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মেহেদী কবীর সুমন-এর সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার প্রায় ১২০ থেকে ১২৫ জন মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয়রা জানান, মেহেদী কবীর সুমন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। রমজানের এই বরকতময় মাসে এমন আয়োজন তাঁর সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতারই বহিঃপ্রকাশ।
মুসল্লিরা তাঁর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..