বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় এড, সোহেলে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় এড, সোহেলে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মেহেদী সুমন

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আইনগ্রন্থ প্রণেতা এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সিগঞ্জ জেলা বার ইউনিটের আহবায়ক কমিটির সদস্য এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক সোহেল হোসেনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলটি উপজেলা ষোলঘর ‘ল’হাউজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

১৮মার্চ বুধবার বাদ আসর অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

আয়োজক এডভোকেট সোহেল হোসেন জানান, প্রতি বছরই তিনি এ ধরনের দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..