পাইকগাছায় স্মৃতি সৌধে পূষ্প মাল্য অর্পণ সহ নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত।
বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় শহীদ স্মৃতি সৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক দল, সামাজিক সংগঠন জড়ো হয়। সূর্য দ্বয়ের সাথে সাথে ভোর ৬টা১ মিনিটে তপধোনির শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধের সংসদ পূষ্প মাল্য অর্পণ করেন, তার পর সঞ্চালক মাইকে থানার নাম ঘোষণা করার পর আনসার ভিডিপির নাম ঘোষণা করলে পাইকগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সরকারী দল হিসেবে তাদের কে যথার্থ মূল্যায়ন না করায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এম এনামুল হক সহ নেতাকর্মীরা কঠোর ভাবে প্রতিবাদ করেন। এরপর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ও ভিডিপি, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পাইকগাছা প্রেসক্লাব, কমিউনিস্ট পার্টি, পল্লী বিদ্যুৎ সমিতি, পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি সহ বিভিন্ন সংগঠন পূষ্প মাল্য অর্পণ করেন।
এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।