বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

পাইকগাছায় ব্যবসায়ীকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদে জরিমানা! জব্দকৃত তেল বিতরণ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত

পাইকগাছায় ব্যবসায়ীকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদে জরিমানা! জব্দকৃত তেল বিতরণ!

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।

পাইকগাছায় অবৈধভাবে ড্রাম ভর্তি পেট্রোল ও অকটেন মজুদ করে রাখার দায়ে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা সহ জব্দকৃত তেল জনসমক্ষে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার কপিলমুনি কলেজ রোডে অবস্থিত ‘খান এন্টারপ্রাইজ’-এর প্রোপ্রাইটর খান দেলোয়ার হোসেন বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (পেট্রোল ও অকটেন) ড্রাম ভর্তি করে দোকানের ভেতরে মজুদ করে রেখেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ​খবর পেয়ে উপজেলার কপিলমুনি কলেজ রোডে অবস্থিত ‘খান এন্টারপ্রাইজ’ নামক দোকানে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন এবং ​জননিরাপত্তা ঝুঁকির মুখে ফেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আর্থিক ৫ হাজার টাকা জরিমানা করেন।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী কেবল জরিমানা করেই ক্ষান্ত হননি, বরং জনস্বার্থে জব্দকৃত তেল উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
​অবৈধ মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করে দাহ্য পদার্থ রাখা দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোঃ ফজলে রাব্বী জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..