বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে গ্রাম ডাক্তারদের মতবিনিময়!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পঠিত

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে গ্রাম ডাক্তারদের মতবিনিময়!

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।

পাইকগাছায় আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির গ্রাম ডাক্তারদের সংগঠন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। রবিবার সকালে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভার্চুয়ালী যুক্ত হয়ে গ্রাম ডাক্তারদের সাথে তিনি মতবিনিময় করেন। দেশের স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার জন্য তিনি গ্রামডাক্তারদের প্রতি আহবান জানান। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু, মোশাররফ হোসেন, আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম, এস রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়, ইউপি সদস্য এসএম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, আব্দুল করিম, সাহেব আলী, ইয়াসিন, বিধান, রেজাউল ইসলাম, নিত্যানন্দ, আজিজুল হক, মিনারুল ইসলাম, খাদিজা বেগম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হুসাইন ও মানস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..