নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীত পরিবেশন
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস।
মঙ্গলবার (৩ ফ্রেব্রুয়ারি) জেলা জেলা তথ্য অফিস কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
তিনি জানান, এই নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান একটি কার্যকর উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধীকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হবে। শিল্পীরা তাদের সংগীতের মাধ্যমে ভোট দেওয়া, গণভোটে অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন।
জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান জানান, দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ ট্রাকটি নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বাউল শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করবে।
এসময় জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।