বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

জ্বালানি তেলের যথাযথ সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

জ্বালানি তেলের যথাযথ সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের অভিযান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

গতকাল মঙ্গলবার ২৪/০৩ ২০২৬ ইং জ্বালানি তেলের যথাযথ সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রতিটি ফিলিং স্টেশনের জ্বালানি তেলের মজুদ ও বিপণনের তথ্য যাছাই করা হয়। এছাড়াও অবৈধভাবে কেউ মজুদ করছে কিনা নিশ্চিত হওয়ার লক্ষ্যে গোদনাইলের দুইটি ট্যাংক লরিতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে সঠিকভাবে মজুদ ও বিক্রয়ের তথ্য সংরক্ষণ না করা এবং স্টক রেজিস্টারের তথ্যের সহিত রিজার্ভের তেলের মজুদের গড়মিল থাকায় সাহারা ট্রেডিংকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ১০০০০/- থাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। এসময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক সহ পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..