সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে আমিন স্কয়ার বিডিকে বিভিন্ন অনিয়মে এক লক্ষ টাকা জরিমানা ও আদায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে আমিন স্কয়ার বিডিকে বিভিন্ন অনিয়মে এক লক্ষ টাকা জরিমানা ও আদায়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আজ ০৯ মার্চ ২০২৬ ইং তারিখে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, নয়ামাটি ‘আমিন স্কয়ার বিডি,
নামক প্রতিষ্ঠানের কারখানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট, র‍্যাব ১১ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে আমিন স্কয়ার বিডির কারখানায়-
বিএসটিআই এর লাইসেন্স / অনিবন্ধিত অবস্থায় সেমাই, আর্টিফিশিয়াল ড্রিংক, এডিবল জেল সহ বিভিন্ন পন্য উৎপাদন এবং মোড়ক জাতকরন করতে দেখা যায় এবং পণ্য প্যাকেটজাতকরণ ও উৎপাদনস্থলে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই খাবার প্যাকেজিং করতে দেখা যাওয়া সহ খাদ্যপণ্য অস্বাস্থ্যকর অবস্থায় মেঝেতে সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করতে দেখা যায়। এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আমিন স্কয়ার বিডি কে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা অনুসারে অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদনের কারণে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে সুরাইয়া সাইদুন নাহার, নিরাপদ খাদ্য অফিসার, মো : শামসুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক, র‍্যাব -১১ নারায়ণগঞ্জ, মো: শাহজাহান হালদার, নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর,নারায়ণগঞ্জ এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন র‍্যাব -১১ ও জেলা পুলিশ সদস্যবৃন্দের দুইটি চৌকস টিম। জনস্বার্থে এইরকম অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..