বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া,

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৮ মার্চ ) সন্ধ্যায় সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ও মোঃ শাহজাহান কবির হিরার সভাপতিত্বে সীমিত পরিসরে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন,সাংবাদিক বেগ ফারুক আহমেদ, সাধারণ তোফাজ্জল হোসেন এবং সভাপতি মোঃ শাহজাহান কবির হিরার সাংগঠনিক বক্তব্যে অনুষ্ঠিান শেষ হয়
এবং দেশ ও জাতীয় কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের পর ইফতার পরিবেশনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন- আমাদের দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, কারুক আহমেদ, নিউনেশান পত্রিকার সাংবাদিক মোঃ রায়হান উদ্দিন সরকার, যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ রইচ উদ্দিন, গৌরীপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক হলি শিয়াম শ্রাবণ, দৈনিক খবর পত্রিকার সাংবাদিক শামীম খান,কালের সমাজের সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ
প্রমুখ।

উল্লেখ্য, উক্ত সংগঠনটি গৌরীপুর তথা ময়মনসিংহ জেলার পার্শ্ববর্তী এলাকায় সাংগঠনিক কার্যক্রমে বিশেষ সুনাম অর্জন করেছে। সচরাচর দেখা যায়, শৃঙ্খলা এবং জনসাধারণের যোগাযোগের ক্ষেত্রে এটি অধিকাংশ সময় খোলা থাকে এবং সিসি টিভি ক্যামেরা দ্বারা আশপাশের সবকিছু পর্যবেক্ষণ করা হয়। পরিশেযে, আজকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি চমৎকার ভাবে আয়োজন করায় উপস্থিত সকলে প্রশংসা জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..