খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বরুণ কান্তি মন্ডল খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
৪ ঠা এপ্রিল ২০২৬ ইং শনিবার।
সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার করার লক্ষ্যে খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে একটি গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটির আয়োজনে ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এতে সংগঠনের সকল সদস্য অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন—সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো: মনিরুজ্জামান। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো: শাহনেওয়াজ, মো: কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মো: আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস ও মীর ফারুক হোসেন।
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মো: সাব্বির আহম্মদ, মনিরা বেগম মনি, মো: মাসুম বিল্লাহ, মো: মনজুর আলম ও মো: রিপন হোসেন।
কোষাধ্যক্ষ মো: মাজহারুল আলম এবং সহ-কোষাধ্যক্ষ মো: মঈন উদ্দিন সভায় অংশগ্রহণ করেন। সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল এবং সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকুও উপস্থিত ছিলেন।
প্রচার সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহিদ হোসেন ও মো: আব্দুল আলীম। দপ্তর সম্পাদক হিসেবে মো: সেলিম রেজা ও মো: রোমেল অংশগ্রহণ করেন। আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ সভায় বক্তব্য রাখেন।
যুব ও ক্রীড়া সম্পাদক মো: সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো: বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন তুহিন এবং মহিলা বিষয়ক সম্পাদক ইরানী পারভীন সভায় উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার সভায় অংশ নেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম সুজন, মো: আতিকুল গোলদার, মো: মাহফুজুর রহমান, মো: সবুজ খান, মো: আব্দুর রউফ, বাবু অধিকারী, মো: আল আমিন বান্ধু, মো: ইদ্রিস আলী ও অলি আমিন হক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার মাধ্যমে সমাজের নানা সমস্যা তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষা করা সম্ভব। একই সঙ্গে তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।