*খুলনায় র্যাব-৬ এর অভিযানে জেলার রূপসা থানাধীন ইলাইপুর সাউদার্ন ফুডস লিঃ এর সামনে থেকে ২৪৬৫ (দুই হাজার চারশত পয়ষট্টি) পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ৩১/০৩/২৬ ইং তারিখ, দুপুর ১৪:১০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন ইলাইপুর এলাকাস্থ সাউদার্ন ফুডস লিঃ এর সামনে রূপসা-ঢাকা হাইওয়ে রোডের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৪৬৫ (দুই হাজার চারশত পয়ষট্টি) পিচ ইয়াবাসহ
আসামি *০১। সোনিয়া (২৬), পিতা: মোঃ জয়নাল আবেদীন শেখ, সাং: মাছুয়াডাঙ্গা ও ০২।মোঃ বাদল মোল্লা (৪৫), পিতা: মৃত কুদ্দুস মোল্লা, সাং: মিল্কি দেয়ারা* উভয় থানা: রূপসা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
০৩। এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ২৪৬৫ (দুই হাজার চারশত পয়ষট্টি) পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়কে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।